মে দিবসে সিইউজের আয়োজন

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (১ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হবে মে দিবসের র‌্যালি। এরপর বেলা ১১টায় প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিতে সিইউজের সদস্যদের আহ্বান জানিয়েছেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।

মন্তব্য করুন

Your email address will not be published.