জায়গা মাপঝোপ করায় মা-ভাই, ভাতিজাকে মারধর করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিজের মৌরশী সম্পত্তি মাপঝোপ করতে গিয়ে প্রতিবেশীর হাতে মারধরের শিকার হতে হয়েছে মা-ভাই ভাতিজাকে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী সিদ্দিক সাতকানিয়ার পশ্চিম গাটিয়েডেঙ্গার ঘটনা এটি এ ঘটনায় ভুক্তভোগীরা থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

অভিযুক্তরা হলেন— ওই এলাকার মোঃ রফিকসহ ১০/১২জন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম গাটিয়েডেঙ্গা মুছার বর পাড়ার ছিদ্দিক আহমদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে বিরোধ। স্থানীশ গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় তা সমাধানের চেষ্টা করেও তাদের জন্য বিফলে গেছে বারংবার। ঘটনার দিন স্থানীয় মুরব্বিদের নিয়ে সার্ভেয়ার এনে ছিদ্দিক আহমদের পরিবার জায়গা-জমি মাপঝোপ শুরু করলে তেড় আসে প্রতিপক্ষরা৷ এসময় তাকে ধারলো ছুরি লোহার রড নিয়ে মারধর করে গুরুতর জখম করে।

অপরদিকে রফিক বলেন-তিনি পরিবারে একটি মাত্র সন্তান হওয়ায় সিদ্দিকরা তাকে বেশী হয়রানী করে যাচ্ছে এবং তার পাকা দেয়াল ভেঙ্গে ফেলার ষড়যন্ত্রে মেতে ওঠেছে।

সে সামাজিক কোন বিচার আচার মানেনা।

এদিকে সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছেন উভয় পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসার দিনক্ষণ ঠিক করেছি

মন্তব্য করুন

Your email address will not be published.