হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল সাতকানিয়া থানা পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়ায় চুরি ও হারিয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ।

 

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত পূর্বকোণকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরি নিয়ে নিয়মিত কাজ করছে এএসআই সিরাজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত একমাসে ৭টি মোবাইল উদ্ধার করে এবং ওই মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

 

সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজ কুতুবী বলেন, উপজেলার প্রতিদিন মোবাইল হারানোর সাধারণ ডায়েরি হয়। ওই জিডির পরিপ্রেক্ষিতে আমরা মোবাইলগুলো উদ্ধারে কাজ করি। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো ফোন ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি ও সাফল্য।

 

হারানো মোবাইল ফিরে পাওয়া কুনচুমা বেগম বলেন, হারানো কিছু ফিরে পাওয়া আসলেই আনন্দের বিষয়। মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের আন্তরিকতার কারণেই আবার ফিরে পেলাম।

 

মন্তব্য করুন

Your email address will not be published.