মে দিবসে পটিয়ায় লবন শ্রমিক সমিতির র‍্যালি

 

পটিয়া প্রতিনিধি:

শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখতে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামের পটিয়া ইন্দ্রপুল লবন শ্রমিক সমিতির উদ্যোগে মহান মে দিবসের র‍্যালি, গনসমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে পটিয়া ইন্দ্রপুল লবন শিল্প এলাকা হতে মালিক-শ্রমিকদের হাজারো মানুষের অংশগ্রহনে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইন্দ্রপুল লবন শিল্প এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দুপুরে একটি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া ইন্দ্রপুল লবন শ্রমিক সমিতির সভাপতি এয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলের পটিয়া পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, পটিয়া লবণ মিল মালিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, লবন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, কাউন্সিলর রুপক সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মুজিবুর রহমান, লবন মিল মালিক সমিতির সহ-সভাপতি জসিম উদ্দিন, মিল মালিক ওয়াহিদুস ছামাদ,নাছির উদ্দিন, মো. ফারুক, মোরশেদ, সাবেক ছাত্রলীগ নেতা ইকবালুর রহমান ওপেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছে। এ ফাউন্ডেশনের মাধ্যমে শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমিক বান্ধব। তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭২ সালে শ্রমিকনীতি গঠন করেছিলেন। তারই পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ সরকারের আমলেই সকল সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্ম পরিবেশ, মালিক-শ্রমিক সুসম্পর্ক স্থাপন, শ্রমিকের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোন বিকল্প নেই।

এছাড়াও পটিয়ায় দিবসটি উপলক্ষে র‍্যালি ও সমাবেশ করেছে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম সমর্থিত জাতীয় শ্রমিক লীগ পটিয়া উপজেলা শাখার ব্যানারে। সোমবার বিকেলে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয় । র‍্যালিটি পটিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পটিয়া হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.