ইয়াবা ও চেক প্রতারণা মামলার আসামীসহ ৯জন গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ মে থেকে ৬ মে রাত সকাল পর্যন্ত ১২০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী, একাধিক জিআর -সিআর পরোয়ানাভুক্ত ৬জন আসামি, নিয়মিত মামলার ১জন, ১৫১ ধারার এক আসামিসহ মোট ৯জনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানার পুলিশের বিশেষ টিম।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায় আসামিরা হলো, উখিয়া বালুখালী ক্যাম্পের আমির খান(৩৮), বারদোনার মো:আনোয়ার হোসেন (৪৫), খাগরিয়া মাইজ পাড়ার হাসান মুরাদ (২৮), মো:শাহ আলম, মো: দিদারুল আলম(২৫), মো: আবদুর রহমান ওয়াহিদ প্রকাশ পাখি, নুরুল ইসলাম, মো:সালাউদ্দিন, মো: আবু সুফিয়ান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের  চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.