চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ প্রকাশ সিটি জাফরের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবু ছালেহ, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ,সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিঞা রকিব, এওচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ শাহ আলম, বিপ্লবী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এওচিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য আবু সুফি আব্দুর রাজ্জাক মোঃ নবী ইলিয়াস সুমন সহ এওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের একনিষ্ট নেতা-কর্মীবৃন্দ।
এসময় চেয়ারম্যান এম এ মোতালেব সিটি জাফরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন,
৮০ দশকের উত্তাল সময়ে চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদের ভিপি,৮৭ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অত্যন্ত বিনয়ী, নির্মোহ ও একজন সাদাসিধে রাজনীতিবিদ ছিলেন। রাজনীতির নানান প্রতিকূলতায় সাহসী ভুমিকা পালন করেছেন। বিভিন্ন ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শের একজন সত্যিকার পরিক্ষিত নেতা ছিলেন। দলের প্রতি আনুগত্য, দলীয় শৃঙ্খলা, নীরব আদর্শ চর্চায়,নীতি-নৈতিকতায় সূনিপণভাবে নিজেকে গড়ে তুলেছেন। শুদ্ধ রাজনীতি চর্চায় ব্রত একজন নৈতিক ও আদর্শিক রাজনীতিবিদ কে হারালাম।
মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক।