লোহাগাড়ায় যুবলীগের বর্ধিত সভায় ৯টি ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষণা

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

উপজেলার ৯টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুলভোটে বিজয়ী করার লক্ষে যুবলীগকে প্রস্তুত করতে বর্ধিত সভা সম্পন্ন করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় উপজেলা বিআরডিবি হলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম জহুর।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী চৌধুরী আরজু ও যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ফারুকের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হায়দার মো. ওসমান গণি রাসেল, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মো. জামিল উদ্দিন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদুল হক চৌধুরী মার্শাল, জনশক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অমল রুদ্র, সহ-সম্পাদক কুতুব উদ্দিন শাহ ইমন ও কার্যনিবাহী সদস্য মো. মহিউদ্দিন।

এছাড়াও সভায় উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় আগামী ২৫ মে পদুয়া ইউনিয়ন, ২৬ মে বড়হাতিয়া ইউনিয়ন, ২৭মে আধুনগর ইউনিয়ন, ১ জুন আমিরাবাদ ইউনিয়ন, ২ জুন পুটিবিলা ইউনিয়ন, ৩ জুন কলাউজান ইউনিয়ন, ৮ জুন চরম্বা ইউনিয়ন, ৯ জুন লোহাগাড়া সদর ও ১০ জুন চুনতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়াও নির্ধারিত তারিখে ইউনিয়ন সমুহের সম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করেছেন দক্ষিণ জেলা যুবলীগ নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.