সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) বিকালে কেরানীহাট-বান্দরবান সড়কের বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্প সংলগ্ন সত্যপীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমরান সাতকানিয়ার উত্তর ঢেমশার ফকির পাড়ার বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

সাতকানিয়া থানার ওসি মো. ইয়াসির আরাফাতের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.