সাতকানিয়ায় মাদক ব্যবসায়ীসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় এক মাদক ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১ হাজার পিস ইয়াবা। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— খুলনার তেরখাদা কোদলা এলাকার খান মো. হাফিজুর রহমানের ছেলে মো. গিয়াস উদ্দিন ও মাদক মামলার পলাতক আসামি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড খলিফা পাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. ইমন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন আরাফাত বলেন, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.