সাংবাদিক জাহেদকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সাতকানিয়া সাংবাদিক ফোরামের নিন্দা

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক জাহেদুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১ জনু) দুপুর সাড়ে ১২টার সময় লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফকির খিল (ফরেস্ট অফিস সংলগ্ন) সড়কে এ ঘটনা ঘটে। ওই এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট নিয়ে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহে গিয়েছিলেন তিনি।

সাংবাদিক জাহেদুল ইসলাম চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিভয়েস টুয়েন্টি ফোরের পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিকে কাজ করছেন। এছাড়া তিনি লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন।

অভিযুক্তরা হলেন- লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফকির খিল(ফরেস্ট অফিস সংলগ্ন) নুরুল আলম, তার ছেলে মো. হাসান প্রকাশ হাসান বৈদ্য, স্ত্রী সাজু আক্তার, কালু ভিলেজারের ছেলে রেজাউল ও বাবুলসহ ১৫/২০ জনের এটি সন্ত্রাসী দল।

আহত সাংবাদিক জাহেদুল ইসলাম বলেন, চরম্বা রাজঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় পথ আটকিয়ে এক নারীসহ ২০/২৫ জনে লোক লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ি। সেখানে দুজনে আমার অণ্ডকোষ চেপে ধরে। এতে অজ্ঞান হয়ে পড়লে এক পর্যায়ে তারা মৃত মনে করে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। হুশ ফিরলে দেখি স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। তারা আমাকে হত্যার উদ্দ্যশে মারধর করেছে। তারা কি কারণে মারধর করেছে তা বুঝে উঠতে পারি নি।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিক জাহেদকে মারধরের বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন। তিনি বলেন, পেশাগত কাজে গিয়ে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা সাংবাদিক সমাজ মেনে নেবে না।  কারা কেন এ ঘটনা ঘটালো তা তদন্ত করে অপরাধীদের শাস্তির মুখোমুখি করা পুলিশের দায়িত্ব করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.