কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকালে ইপিজেড থানার নৌবাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, নদীতে ভাসতে থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানতে চাইলে সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক (এস আই) ছগির মিয়া সারাবাংলাকে বলেন, ‘সকালে কর্ণফুলী নদীতে নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভাসমান অবস্থায় লেগে থাকা লাশের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। লাশটি ছিল একটি তরুণীর। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। মরদেহটি প্রায় অর্ধগলিত ছিল।’

তিনি আরও বলেন, ‘লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নিয়ে এসেছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।’facebook sharing button

messenger sharing button
twitter sharing button
মন্তব্য করুন

Your email address will not be published.