মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নয়ন এগিয়ে যাই। তিনি যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বুধবার (১৪ জুন) বিকাল ৩টায় পটিয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশে দক্ষিণজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি মর্তুজা কামাল মুন্সী, শহীদুল ইসলাম, আক্তার হোসেন, শাহাদাত কবির বাহাদুর, মাঈনুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিটু, মোঃ আবিদ হোসেন, নূরুল আমিন, আ.ন.ম ফরহাদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাশ হীরু, ওসমান গণি রাসেল, জাহেদুল হক মার্শাল, অমল রুদ্র, আবদুল হান্নান লিটন, মহিউদ্দিন, হাসান উল্লাহ চৌধুরী, এমরান উদ্দিন বশির, মাস্টার লিটন নাথ, মুছা তাসলিম, সেলিম উদ্দিন, হারেছ মোহাম্মদ, নাজিম উদ্দিন হায়দার প্রমুখ।