বিএনপির মনোবল ভাঙা বলেই বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করছে :  মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় বসতে না পেরে ভাঙা মনোবলের বিএনপি এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে প্রেস ক্লাবের সামনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় মানববন্ধনে মেয়র বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধের প্রামাণ্যচিত্র ভাংচুর করেছে।

তিনি বলেন, ‘বিদেশি প্রভুদের ইশারায় দেশের উন্নয়নে প্রতিহিংসায় ভোগা দেশ বিরোধী অপশক্তিকে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যেভাবে পরাজিত হয়েছিল ২০২৪ সালেও তার ব্যতিক্রম ঘটবে না। গণতান্ত্রিক আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি, সরকারি, ব্যক্তিগত সম্পদ ভাঙচুরের রাজনীতি এই চট্টগ্রামে জনসাধারণ ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করবে।’

মেয়র এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এতে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিদ দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আর্চায্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.