চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নাম ভাঙিয়ে প্রতারণা করতে গিয়ে মো. রেজাউল করিম নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গ্রুপের অংশীদার প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম ফইল্যাতলী শাখায় প্রতারণা করতে গিয়ে তিনি হাতেনাতে গ্রেফতার হন।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে নগরীর পাহাড়তলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার রেজাউল নগরীর সাতকানিয়া থানাধীন কেউচিয়া ইউনিয়নের ডেলিপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার প্রতারক নিজেকে এস আলম গ্রুপের ‘অফিসার ইনচার্জ- গ্রুপ ব্যাংক’ বলে পরিচয় দিতেন। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
জানা গেছে, প্রতারক রেজাউল বৃহস্পতিবার দুপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফইল্যাতলী শাখায় যান। সেখানে তিনি ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি ও বদলি করে দেবেন বলে আশ্বাস দিয়ে টাকা দাবি করেন। তার আচরণ সন্দেহজনক হলে গ্রুপের প্রধান কার্যালয়ে তার সম্পর্কে খোঁজ নেন স্থানীয় ব্যাংকটির দায়িত্বশীল কর্মকর্তা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়তলী থানায় মামলা করেন এস আলম গ্রুপের প্রশাসন বিভাগের নির্বাহী মো. হোসাইন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন ব্যাংকে গিয়ে বদলি ও পদোন্নতির বিনিময়ে মোটা অংকের টাকা নিতেন এ প্রতারক। এরই মধ্যে সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে ব্যাংকের শাখায় এ প্রতারণার ঘটনা ঘটিয়েছেন তিনি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রেজাউল করিম নিজেকে এস আলম গ্রুপের অফিসার ইনচার্জ গ্রুপ ব্যাংক বলে পরিচয় দিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকে প্রতারণার চেষ্টা চালান। তার আচরণ সন্দেহজনক হলে থানায় খবর দেওয়া হয়। প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১ জুন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে প্রতারণার অভিযোগে কাজী নুরুল হাসান (৫২) নামের এক ব্যক্তিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করে র্যাব