সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭জুন) ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষার্থী বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
নিহত কিশোরের নাম মোঃ আকিব (১৫) সে ছদাহা পূর্ব খোর্দ্দ কেওচিয়া ৯নং ওয়ার্ড বহনামুড়ার এলাকার মো:মফিজ এর ছেলে।
স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছবুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বজ্রপাতের পর স্থানীয়রা স্কুল ছাত্রকে উদ্ধার করে কেরানিহাট আশ শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।