বাস্তুহারায় নওফেলের পক্ষে গনসংযোগ ও সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-৯ আসনের অন্তর্ভুক্ত নতুন ব্রিজ এলাকার কর্ণফুলী তীর ঘেঁষে বাস্তুহারার বিভিন্ন অলি-গলিতে গণসংযোগের পর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাকলিয়া শহীদ এন.এম.এম.জে. ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা আজমির শাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

তিনি বলেন, ‘চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন, মানুষের উন্নয়নে কাজ করেছিলেন। গতবার এমপি হিসেবে নির্বাচিত হয়ে মহিবুল হাসান চৌধুরীও বাবার পথ ধরে চট্টগ্রাম ৯ আসনের মানুষের উন্নয়নে নানান ভূমিকা পালন করেছেন।

উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল চৌধুরী তানিম, রকিবুল ইসলাম সেলিম, মোরশেদ খান, মিজানুর রহমান মিজান, শাহাজাদা চৌধুরী, শাহাদাত সালাম শাওন, শোয়েব চৌধুরী বাচ্চু, নোমান চৌধুরী রাকিন, আরাফাত হোসেন, শওকত হোসেন, মাহিন নেওয়াজ, আরশাদ মিশন, মিনহাজ তালুকদার, ওবাইদুল আলম শাকিল, মুহাম্মদ আরিফ উদ্দিন, মো. হাসান রানা, পলাশ চন্দ্র দেব নাথ, মো. আলাউদ্দিন, মো. আজিজ, শেখ ইরফান, মো. ইমন, জুবায়েদ, মোকাররম, মো. সাকিব, মো. রাসেল, মানিক, আশিক, রাফি, জামিল, সামির মেহেদী, খোরশেদ, সাকিব, হৃদয়, জয় দাশ, রাফি, হামিদ, মো. শরীফ, আবির, সিয়াম, রায়হান।

মন্তব্য করুন

Your email address will not be published.