চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে চোরাই মোবাইল বেচাকেনা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হল মো. শাহ আলম (২৩), মো. নজরুল (২১), নুর হোসেন (২৩), সাইদুর রহমান সজীব (২০) ও মো. শাহাদাত হোসেন (৩৩)।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, রোববার (২৪ ডিসেম্বর) রাতে নগরের ষ্টেশন রোড ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় প্রত্যেকের দেহ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৪৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তারা বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে কম দামে মোবাইল গুলো কিনে বেশি দামে বিক্রি করে থাকে।