পুড়েছে চট্টগ্রামের ফিসারী ঘাট এলাকার গরীবের স্বপ্ন

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ফিশারী ঘাট এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসে উপপরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন ফায়ারস্টেশন থেকে ৯টি ইউনিট একসাথে কাজ করে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের স্থানটি নদীর পারে তাই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনে পানি দিলেও বাতাসের চাপে ওই স্থানে আবারো আগুন ধরে যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘টেকপাড়া বস্তিতে প্রায় সব ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তদন্তের পর আগুন সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.