সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা বেদখল করার অভিযোগ ওঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
১৫ই এপ্রিল (সোমবার)সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: শাহাদাত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনায় বীর মুক্তিযোদ্ধার সন্তান এসএম মোশাজ্জেম হোসেন (৪৪)বাদী হয়ে একই এলাকার মৃত খায়ের আহমদের ছেলে মো: নেওয়াজ হোসেন আরিফ, নুরুল আবছারের ছেলে মো: সাহেদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নেওয়াজ হোসেন আরিফ ও সাহেদের বসতবাড়ির পাশে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের একটি জমি আছে ওই জমিটা দখল করার কু-মানসে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোয়াজ্জেমদের অনুমতি ব্যতিরেকে অভিযুক্তদের টয়লেটের ময়লা ও বিভিন্ন আবর্জনা ফেলে পুরো জমি চাষাবাদ করার অযোগ্য গড়ে তোলে।
পরে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোয়াজ্জেমরা জমিতে গেলে সেটা আরিফ ও শাহেদরা পাবে বলে উল্টো মুক্তিযোদ্ধা পরিবারকে দখলীয় জায়গা থেকে উচ্ছেদ করতে চায়।
এক পর্যায়ে কথা তর্কাতর্কি হলে শাহেদরা দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে প্রকাশ্যে টিনের গেইট ভাংচুর করে প্রবেশ করে হামলা চালায়।
সেই হামলার ভিডিও দৃশ্য ধারণ করে মুক্তিযোদ্ধার সন্তান এস এম মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে আইনগত ভাবে পদক্ষেপ চেয়েছেন।
এদিকে অভিযোগের বাদী এস এম মোয়াজ্জেম হোসেন প্রতিবেদককে বলেন, শাহেদ আর আরিফ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করতে চায়।
অথচ!একই জমি নিয়ে আরিফরা বিএস সংশোধনী মামলা দায়ের করেছে, এখনো কোন আদেশ হয়নি তবুও আদেশ ব্যতিরেকে তারা আমাদের শতবছরের মৌরশী সম্পত্তি দখল করতে চায়, আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যদি এদেশে অবহেলিত থাকি তাহলে আমার বাবারা এদেশ স্বাধীন করল কেন আমি এই বর্বরতার বিচার চাই।
আমাদের বাড়ি ঘরে প্রকাশ্যে ইটপাটকেল মারার বিচার চাই।
অপরদিকে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে অভিযুক্ত আরিফ বলেন,আমি আমার দাদীর সম্পত্তি দাবী করছি, ওদের বাবা পেলে আমার দাদী ও পাবে।
কারণ উভয়েই আপন ভাই বোন, তবে বোনের নামে বিএস না হওয়ায় বিএস সংশোধনী মামলা করার কথা স্বীকার করেন এবং এখনো কোন আদেশ পাননি বলে জানান অভিযুক্ত আরিফ।

সাতকানিয়া থানার এএসআই নিজাম উদ্দিন বলেন,ঘটনাস্থলে গিয়েছি উভয় পক্ষকে যার যার সমর্থনে ডকুমেন্টস নিয়ে থানায় আসতে বলেছি, এবং আপাতত বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।