সাতকানিয়ায় ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

 

নিজস্ব প্রতিবেদক 

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, সাতকানিয়া উপজেলার অন্তগর্ত ছদাহা ইউনিয়ন ছাত্রলীগ এর বৃক্ষরোপন কর্মসূচি ❤️ গত ৪ই মে ২০২৪ ইং বিকাল ৪ঘটিকায় ছদাহা ইউনিয়ন অন্তর্গত ৫নং ওয়ার্ড ছৈয়দাবাদ এমদাদুল উলুমদুদু ফকির আহমদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন, বিশেষ অতিথি সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জনাব এম.আই. ফারুক, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জনাব মোঃ এরশাদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিশকাত হোসেন, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আবুল কালাম সাগর .. উক্ত প্রোগ্রামের বিশেষ আকর্ষণ ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান জয় ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী তাহিল ভ ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ দ্বাদশ মানবিক শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম রাকিব এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

 

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন বৃক্ষরোপণ পরিচর্যা বিষয় নিয়ে দলীয় নেতা-কর্মীদের কড়া নির্দেশ দেন..

 

মন্তব্য করুন

Your email address will not be published.