কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

কক্সবাজার প্রতিনিধি :

 

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৫৩৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান পেয়েছেন ২৭ হাজার ৮০০ ভোট।

 

 

 

বুধবার (৮ মে) সকাল থেকে সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

 

 

সদর উপজেলায় বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রশিদ মিয়া। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানকে ৮ হাজার ৭৩৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমানা আক্তার (ফুটবল প্রতীক) নিয়ে সর্বমোট ৩৬ হাজার ৫৪২টি ভোট পেয়ে চম্পা উদ্দিনকে (কলসি প্রতীক) পরাজিত করেছেন। চম্পা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৫১৪ ভোট।

 

 

সদর উপজেলায় ৮২টি ভোট কেন্দ্রে ৬৩ হাজার ৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারমধ্যে ৬৩ হাজার ১৫৫ ভোট বৈধ এবং ২১৮ ভোট বাতিল করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.