বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে লড়বেন ১৪ প্রার্থী

 

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

 

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থী লড়বেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী
মনোনয়ন জমা দিয়েছেন।

 

চেয়রাম্যানের পদে মনোনয়ন দাখিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দীন চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক সিকদার, জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরানুল হক।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ আক্তার হোসাইন, মো. আরিফুজ্জামান, এম. এ মালেক মানিক, আরিফুর রহমান সুজন, ইমরুল হক চৌধুরী ফাহিম ও মৌলানা ওসমান গণি।

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলার পরিষদের বর্তমান ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান)
রেহেনা আকতার কাজমী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার ও নুরীমুন আক্তার।

 

 

উল্লেখ্যঃ- আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। ভোটগ্রহণ হবে ৫ জুন।

মন্তব্য করুন

Your email address will not be published.