চট্টগ্রাম সংবাদের খবর প্রকাশ :সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি

তদন্ত করার নির্দেশ সেই ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে-

সৈয়দ আককাস উদদীন,সাতকানিয়া 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভাস্থ সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল  হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘চট্টগ্রাম সংবাদ’এর অনলাইনে ‘সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতাল: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু , সঙ্কটাপন্ন দেখে পালিয়ে গেলেন নার্স’ শিরোনামে- গতকাল বুধবার(১০ডিসেম্বর) একটি খবর প্রকাশিত হলে খবরটি সাথে সাথে সাতকানিয়া তথা বৃহত্তর চট্টগ্রামের সচেতন মহলে সংবাদটি ব্যাপক আলোচনার জন্ম দেন।

 

ফলে ‘চট্টগ্রাম সংবাদ’পত্রিকার অনলাইনে প্রকাশিত সংবাদটি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:জসিম উদদীনের দৃষ্টি গোচর হলে তিনি(ডাক্তার জসিম)সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল  হাসপাতালে ঘটে যাওয়া প্রসূতির মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের একটি তদন্ত কমিটি গঠনের অফিসিয়াল আদেশ দেন।

আজ ১১ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘চট্টগ্রাম সংবাদে’র প্রতিবেদনের আলোকে সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খোদ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:জসিম উদদীন।

 

তিনি বলেন- ‘চট্টগ্রাম সংবাদে’র   প্রকাশিত খবরের বিষয়টি আমার নজরে আসা মাত্রই আমি ডায়াবেটিক হাসপাতালটিতে ঘটে যাওয়া প্রসূতির মৃত্যুর প্রকৃত ঘটনাটি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য ৩জন বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি।

তিনি আরো বলেন, হাসপাতাল হচ্ছে একজন মানুষের জীবন মৃত্যুর শেষ সন্ধিক্ষণ,তাই হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসকরা রোগীর প্রতি আন্তরিক ব্যতিত কারো অবহেলার কারণ হতে পারেননা।

সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালের বিষয়টি আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি,এই জনপদে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটার ব্যবস্থা নিবো ইনশাআল্লাহ।

এদিকে সাতকানিয়ার একাধিক বাসিন্দা প্রতিবেদকে বলেন,সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:জসিম উদদীন আসার পর থেকে সরকারি ভাবে ডেলিভারীর মান খুবই উন্নত হয়েছে, ডেলিভারির বিষয়ে ডাক্তার জসিম উদদীন সবসময় সাতকানিয়ার মানুষের কথা চিন্তা করে সরকারি হাসপাতালে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেন।

ফলে মানুষ এখন কোন ভুইফোঁড় প্রাইভেট হাসপাতালে না গিয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চলে আসছেন।

মৃত প্রসূতি সুমি আক্তারের স্বজনরাও যদি তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসতেন তাহলে এত বড় ঘটনা হতোনা।

মন্তব্য করুন

Your email address will not be published.