মুজিব চেয়ারম্যান :হতাশায় চট্টগ্রাম ১৫ আসন ছেড়ে, চোখ এখন সাতকানিয়া আংশিক ও চন্দনাইশে
আসন কোন বিষয় নয়, ধানের শীষ তার লাগবে-
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ১৪ আসন কর্নেল অলি আহমদের হাত ছাড়া হওয়ায় নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে কে আসবে চট্টগ্রাম ১৪ আসনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী?
ঠিক এমন মুহুর্তে চট্টগ্রাম ১৫ আসনের আশা বাদ দিয়ে এখন নতুন করে চট্টগ্রাম ১৪ আসনে স্বপ্নবুনছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান মুজিবুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা চট্টগ্রাম সংবাদকে এমনটাই জানিয়েছেন।
২৪শে নভেম্বর( বুধবার) সন্ধ্যায় ঢাকায় অবস্থানরত বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিকনেতা চট্টগ্রাম সংবাদকে এই তথ্য জানান।
জানা যায়, চট্টগ্রাম ১৪আসন এতদিন বিএনপির দলীয় মনোনয়নে কেউ ছিলনা, কিন্তু আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে এলডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমদ বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে আসায়- এই আসনে সম্ভাব্য প্রার্থীদের নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
এদিকে ওই দৌড়ঝাঁপে সামনের সারীতে আছেন বলে জানা যায় – চট্টগ্রাম ১৫ আসন (সাতকানিয়া লোহাগাড়া)থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা চেয়ারম্যান মুজিবুর রহমান।
এই বিষয়ে চেয়ারম্যান মুজিবুর রহমানকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি,তবে বিএনপির উচ্চ পর্যায়ের নাম প্রকাশ না করার শর্তে অন্তত দুইজন নেতা সাতকানিয়ার মুজিবুর রহমান চেয়ারম্যান- যে আবার নতুন করে চট্টগ্রাম ১৪ (আংশিক ও চন্দনাইশ) আসন নিয়ে তদবির চালাচ্ছেন সেটা নিশ্চিত করেছেন তারা।
ওই দুজন নেতা আরো জানিয়েছেন মনোনয়ন দেয়া না দেয়া দলের বিষয় তবে চট্টগ্রাম ১৫আসনের হাল ছেড়ে দিয়ে শেষমেশ চট্টগ্রাম ১৪আসন নিয়ে তদবিরের গুঞ্জন সত্য।