মীরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি জাবেদ ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জাবেদ ভূঁইয়ার দাবি, শুক্রর হাট এলাকায় একাধিক চুরি, ডাকাতি ও অপকর্মের সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন থানায় জিডি ও মামলা রয়েছে।
ইতোমধ্যে ওই ঘটনায় কয়েক দফা কারাভোগও করেছে অভিযুক্তরা।জাবেদ ভূঁইয়ার অভিযোগ, জামিনে বা কারাগার থেকে বেরিয়ে এসে ওই গোষ্ঠী তাকে ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। পাশাপাশি, হুমকিদাতাদের পরিচয় ও বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন জাবেদ ভূঁইয়া।