মাদক মামলায় সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক

চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪০) কে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। সোমবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটকৃত সাবেক এই ছাত্রদলনেতা উপজেলার দক্ষিন ঢেমশার ৯ নম্বর ওয়ার্ডের জানে আলমের ছেলে। সাতকানিয়া থানা সুত্রে জানা যায়, রাজধানীর পল্টন থানার একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতার করার বিষয়ে সাতকানিয়া থানার এএসআই মোবারক বলেন, মাদক মামলা মূলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.