খাগড়াছড়ির জালিয়া পাড়া রেঞ্জ :প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
রেঞ্জার সিরাজুল ইসলাম এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন-
প্রেস বিজ্ঞপ্তি
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বনবিভাগের আওতাধীন গুইমারা উপজেলার জালিয়া পাড়া রেঞ্জের একটি বনমোরগ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ব্যাপক প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে জালিয়া পাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার জালিয়া পাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ তার নেতৃত্বে চৌকস একটি টীম বন মোরগটি উদ্ধার করে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোরগটি দেখিয়ে প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপি নেতাসহ আরো স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বনে অবমুক্ত করেছেন।
কিন্তু একটি স্বার্থান্বেষী মহল যারা সিরাজুল ইসলাম যোগদানের পর থেকে জালিয়া পাড়া রেঞ্জকে বন আর বনভূমি কেনাবেচা করতে পারছেননা এরকম একটি চিহ্নিত সিন্ডিকেট রেঞ্জার সিরাজুল ইসলামের সরকারি কাজে বাধা করার উদ্দেশ্যে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ রটিয়ে দিয়েছেন।
সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা নির্ভর তথ্য সাজিয়ে, উদ্দেশ্য প্রনোদিত ভাবে জালিয়া পাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্টে সংবাদ পরিবেশন করা হয় ।
প্রতিবাদ লিপিতে সিরাজুল ইসলাম আরো বলেন, প্রকাশিত সংবাদের বিষয়ে কাউকে কোন প্রকার প্রভাবিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং প্রকাশিত সংবাদের বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে তিনি এরকম হাজার প্রোপাগাণ্ডা ছড়ালেও বনবিভাগের সঠিক দায়িত্ব পালন করতে বৃদ্ধ পরিকর বলে নিশ্চিত করেছেন।