ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

 

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধিরাম ইউনিয়নের বাদামতলী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মো. জালালউদ্দিন নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.