বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও জামশেদ আলম

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলম ।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার ।

সোমবার (২০ এপ্রিল) সকালে শীলকূপ ৮২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ আছরার নুরী, ডাঃ রাশেদুল ইসলাম, ৮২ নং শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর জিহাদী, স্যানিটারী ইনস্পেক্টর ছৈয়দুল আকবর, মেডিকেল টেকনোলজিস জয়নাল আবেদীন প্রমুখ।

উল্লেখ্যঃ আজ ২০ এপ্রিল থেকে১০ মে পর্যন্ত ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের ১ দিন কম বয়স পর্যন্ত শিশুকে বাঁশখালীতে ৬৯ হাজার ৯৬৫ জনকে ব্যাপী হাম প্রকোপ প্রতিরোধে টিকা প্রদান করা হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.