নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ডুলাহাজারা বনবিটের রীতিমতো আতংকে পরিণত হয়েছে স্থানীয় ভূমিদস্যু ও পাহাড়খেকো নুরুল আমিন।
অভিযুক্ত নুরুল আমিন(৪২) ফাঁসিয়াখালীর রাঙ্গাঝিরি এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয় ভাবে চিহ্নিত এই সন্ত্রাসীর কারণে চকরিয়ার ফাসিঁয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা কেটে নেয়ার অভিযোগ ওঠেছে দীর্ঘদিন ধরে।
এই গাছ খেকোর বিরুদ্ধে বন অপরাধ ছাড়াও স্থানীয় ভাবে একাধিক অপরাধের সম্পৃক্ততার তথ্য পেয়েছে চট্টগ্রাম সংবাদ পত্রিকার এই প্রতিবেদক।
সর্বশেষ চট্টগ্রাম সংবাদের হাতে আসে সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরি করাবস্থায় হাতেনাতে ধৃত হয়ে কারাগারে যাওয়ারও একটা নথি।
সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার চক্রের এই মূলহোতা মো: নুরুল আমিন গত মাসের মার্চ-০১ তারিখে ডুলাহাজারা বনবিটের ফুটের ঝিরি নামক সংরক্ষিত বনে ১৯৯৫সালের একটি বাগানে অবৈধ ভাবে সেগুন গাছ কর্তনকালে ডুলাহাজারা বনবিটের বিট কর্মকর্তা মো:শাহরিয়ার আমিনের হাতে আটক হয়।
পরে বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন বাদী হয়ে এই গাছ খেকোর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালত কারাগারে পাঠায়।
এদিকে গাছ কর্তনের ঘটনায় গ্রেফতার হয়ে জেল ফেরত এই দূর্বৃত্ত নুরুল আমিন ডুলাহাজারা বনবিটের বিরুদ্ধে নানান রকম মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে বনবিটের স্বাভাবিক কার্যক্রমকে ব্যহত করার কাজে মরিয়া হয়ে ওঠছে বলে খবর রয়েছে এই প্রতিবেদকের কাছে।
পাশাপাশি সরকারি বন বাঁচাতে গিয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা কেন এই দূর্বৃত্তকে গ্রেফতার করে মামলা রুজু করেছে তাই বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধেও উঠেপড়ে লেগেছে।