বাঁশখালীতে দাখিলা জালিয়াত চক্রের প্রতারক গ্রেফতার হলেও বহাল সাতকানিয়ায়

সাতকানিয়াতে ভূমি অফিস ও সাবরেজিস্টার অফিসেও-

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভূমি উন্নয়ন কর বা দাখিলা কাটার অভিযোগে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রা‌তে একটি শপিং কমপ্লেক্সের নিচতলার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কাথ‌রিয়া ইউনিয়নের বাগমারা এলাকার হেলাল উদ্দিনের ছেলে রিপন উদ্দিন (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ক্লোন দাখিলা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে রিপন উদ্দিন এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেন।

এ অভিনব প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এদিকে এই ঘটনার পরপরই পুরো চট্টগ্রামে  প্রশংসায় ভাসছে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এই অভিযানের পর সাতকানিয়া ভূমি অফিস কেন্দ্রিক ও সাবরেজিস্টার অফিস কেন্দ্রিক দালাল ও জালিয়াত চক্রের বিরুদ্ধে এমন অভিযান আশা করেন সাতকানিয়া সচেতন মহল।

মন্তব্য করুন

Your email address will not be published.