নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাতকানিয়ায় মু-খো-শধারী স-ন্ত্রা-সীদের হা-মলা-য় গু-রুত-র আ-হত হওয়ার পর ব্যবসায়ী মুহাম্মদ শাহাদাত (৩০) চিকিৎসাধীন অবস্থায় মা-রা গেছেন।
রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় হা-মলা-র ঘ-টনা ঘটে। গুরু-ত-র আ-হত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ম-র্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
শাহাদাতের তিন ছেলে ও এক মেয়ে এই চারটি ছোট ছোট সন্তান এতিম হয়ে গেল। স্ত্রী হারালেন স্বামীকে, মা হারালেন সন্তানকে, আর ভাই-বোন হারালেন তাদের আপনজনকে।
ঘট-নার পর এলাকায় আ-তঙ্ক বিরাজ করছে। হাম-লার কারণ ও জড়িতদের শ-নাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে স্থানীয়সূত্রে জানা যায়, শাহাদাত জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত।
২৪শের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ী শাহাদাত জামায়াত ইসলামীর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠতে শুরু করেছে।এলাকায় রয়েছে যথেষ্ট গ্রহণযোগ্যতা,ফলে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীতা করার প্রচারও করে আসছিলো।
তারই ধারাবাহিকতায় সে অংশগ্রহণ করে আসছিলো ইউনিয়নের ভেতর ছোট বড় সামাজিক অনুষ্ঠানে, সৃষ্টি হয়েছিল ব্যাপক গ্রহণযোগ্যতা।এখন স্থানীদের প্রশ্ন! কোন ছিনতাইকারী সিন্ডিকেটের আঘাতেই কি তার মৃত্যু নাকি প্রার্থীতা হওয়ার কারণে ও এলাকায় জনপ্রিয়তা অর্জনেই কাল হলো শাহাদাৎ এর জীবন?