রাঙ্গামাটি পাল্পউড বিভাগ চেটেপুটে খাচ্ছেন সদর রেঞ্জ কর্মকর্তা  সাইফুল ইসলাম দেওয়ান

সাইফুল ইসলাম দেওয়ানের দূর্নীতির আমলনামা-১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির পাল্পউড ডিভিশন চেটেপুটে গিলে খাওয়ার অভিযোগ ওঠেছে রাঙ্গামাটির  পাল্পউড ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান।
পাল্পউড ডিভিশনের ডিভিশনের ডিএফও সাজ্জাদুজ্জামান -পুরো পাল্পউড বিভাগের ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দিয়েছেন এই  সাইফুল ইসলাম দেওয়ানকে।
লট বিক্রি থেকে শুরু করে সংরক্ষিত বনাঞ্চলে থাকা অবৈধ স্থাপনা থেকেও সাইফুলের মাধ্যমে নেয়া হয় মাসিক মাসোহারা।
সংরক্ষিত বনভূমিতে করাতকল বসিয়ে মাসোহারা আদায় এবং গাছ ব্যববসায়ীদের সাথে অংশীদারত্বের ব্যবসাও রয়েছে সাইফুল ইসলাম দেওয়ানের।
পছন্দনীয় ব্যবসায়ীদের কাছে ঝরে পরা গাছ ,এবং জব্দকৃত কাঠ,মরা গাছ ও  গাছের লট বিক্রির সহযোগিতা সব কিছুই মূলত ডিএফও সাজ্জাদুজ্জামানের  হয়ে এই সদর রেঞ্জ কর্মকর্তা  সাইফুল ইসলাম দেওয়ান মেইনটেইন করে যাচ্ছেন বলে পাল্পউড ডিভিশন সূত্রে জানা গেছে।
সদর রেঞ্জে অবৈধ করাতকলে কোন ধরনের অভিযান পরিচালনা না করে করাতকলগুলি থেকে মাসিক মাসোহারা নিচ্ছেন সাইফুল ইসলাম দেওয়ান।
এবং সাইফুল ইসলাম দেওয়ানের হাতে ধরে দীর্ঘদিন ধরে পাল্পউড ডিভিশনে একাধিক বন অপরাধ সংঘটিত হলেও তিনি ‘ম্যানেজ মানি’র মাধ্যমে মামলা দায়ের না করে সেগুলো নিষ্পত্তি করেন বলে সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে উপজাতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে গাছ নিলামে  বিধিমতো প্রাধান্য দেয়ার কথা থাকলেও এই সাইফুল ইসলামের যোগসাজশে রাঙ্গামাটি পাল্পউড ডিভিশনের বিভাগীয় কর্মকর্তা  সাজ্জাদুজ্জামান তাও মানছেননা বলে অভিযোগ ওঠেছে।
২০২৫সালের ডিএফও সাজ্জাদুজ্জামান  সাক্ষরিত  ১৫/১০/২০২৫ এর তারিখের পত্রমূলের একটি নিলাম বিক্রির প্রক্রিয়ায় সদর রেঞ্জ ও রাইখালী রেঞ্জ সবকিছু নিয়ন্ত্রণ করলেও পরে সদর রেঞ্জের একক ক্ষমতায় নিলামে প্রভাব বিস্তার করার অভিযোগ পাওয়া যায়।
মূলত সদর রেঞ্জ কর্মকর্তা হওয়ার সুবাদে সাইফুল ইসলাম দেওয়া ডিএফও সাজ্জাদুজ্জামানের সহযোগিতায় প্রকল্প থেকে অর্থ হাতিয়ে নেয়া থেকে শুরু করে সব অনিয়মে ছক্কা চালাচ্ছে দূর্বার গতিতে।
প্রতিবেদক রাঙ্গামাটির পাল্পউড ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ানকে এসব বিষয়ে জানতে এক সপ্তাহে ধরে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে রিসিভ করলে প্রতিবেদকের পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
মন্তব্য করুন

Your email address will not be published.