নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বায়েজিদে গুলি করে রাউজানের যুবককে হত্যা
রাউজান থেকে চট্টগ্রাম নগরের বোনের বাসায় বেড়াতে এসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরের বায়েজিদ থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।