পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনা করাকালে
কিশোর গ্যাংয়ের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য প্রান্ত বিশ্বাস(২০), মোঃ রাহিম(১৯),মো: হাসান (১৯), আরাফাত হোসেন (১৯),জিসান (১৯)দেরকে গ্রেফতার করে।
পৃথক অভিযানে বৃহস্পতিবার রাতে পরোয়ানাভুক্ত আসামী শহিদুল হক প্রঃ নয়ন(৪৪), মোঃ নুর হোসেন প্রঃ নুরু(৩২),মোঃ জাহাঙ্গীর(৪০) দেরকে তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।
এছাড়াও কোড মূলে কুসুমপুর হাসপাতাল সংলগ্ন একটি বিকাশের দোকান হতে ৫(পাঁচ) লক্ষ টাকা চুরি মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ ইদ্রিস(২৪)কে আমজুরহাট এলাকা হতে গ্রেফতার করে। সে জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর আমু মিয়া সওদাগরের বাড়ীর ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলায় এবং ধারায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।