খুলশীতে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৬

 

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রাম নগরীর খুলশীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াসা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আরিফুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- মো. জাহিদুল ইসলাম শিপন (২৭), জোবায়ের আলম (৩০), মোর্শেদ আলম (৩০), মোমিনুল হাসান সাগর (১৯), আব্দুল মজিদ আলী(৫৪), মো. আমিনুল ইসলাম প্রকাশ সাব্বির (৩০)।

ওসি মো. আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় খুলশী থানাধীন ওয়াসা মোড় অগ্রণী ব্যাংকের সামনে রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

Your email address will not be published.