মাইনউদ্দীন হাসান চৌধুরী লোহাগাড়া( উপজেলা) প্রতিনিধি চট্টগ্রাম
অভিনব কায়দায় বাসা বাড়ি থেকে ল্যাপটপ,মোবাইল টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় এই লোক।খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে এ ব্যক্তি চট্টগ্রাম শহরে অনেকের বাসা হতে নানা কায়দায় মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।একইভাবে চকবাজার প্যারেড মাঠের পশ্চিম কর্ণারের একটি বাসা হতে একটি ল্যাপটপ,মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী মহিতুল ইসলাম মানিক তার একটি ফেসবুক পেইজ- বাসাভাড়া বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করে উক্ত প্রতারক বাসা দেখার কথা বলে বাসায় প্রবেশ করেন। এবং ভুক্তভোগী মানিকের সাথে কিছুক্ষণ বাসায় অবস্থান করে চুরি করার কৌশলের ফাঁদ পাতে।অবস্থা বুঝে এক পর্যায়ে প্রতারক চেতনা নাশক স্প্রে মেরে উক্ত প্রতারক ততক্ষনে একটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে চম্পট দেয়।ভুক্তভোগী মানিক এই ব্যাপারে চকবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।