চট্টগ্রামের ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই জয়নাল (৩৮)।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বড় ভাই মো. জাফরকে আটক করেছে পুলিশ।
নিহত জয়নালের পিতার নাম ইলিয়াস কোম্পানি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে।
তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই জাফর ছোট ভাইকে বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ