নিজস্ব প্রতিবেদক
১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন।প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য সূচী :
সাফারী পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ: ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলহাজারা সাফারি পার্কে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন।
শহীদ ওয়াসীমের কবর জিয়ারত: সাফারি পার্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন।
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন: জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।
মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর: পেকুয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।
চকরিয়ায় বিশাল জনসভা: বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজারে রাত্রিযাপন: চকরিয়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলা শহরের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে।
সুধী সমাবেশ ও ঢাকা প্রত্যাবর্তন: সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ জুন সকালে তিনি কক্সবাজারে স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় শেষে ঐ দিনই তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্থানীয় প্রেস সচিব মো: ছফওয়ানুল করিমের প্রেরিত তথ্যে এই সফরসূচীর কথা জানা গেছে।