টাকার বিনিময়ে এখনো ছাত্রলীগের কমিটিতে দেয়া হচ্ছে অযোগ্যদের স্থান,ওঠেছে অভিযোগ
স্বপ্নীল খান নামে এক ছাত্রনেতা কমিটিতে-
ডেস্ক রিপোর্ট
২০২৪সালের ৫ই আগষ্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের অভ্যন্তরের ঘোষণা করা হচ্ছে একের পর এক কমিটি ঠিক তেমনি দেশের বাইরেও দেয়া হচ্ছে কমিটি।
তবে ৫আগষ্ট পরবর্তী সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে মূল্যায়ন না করে আওয়ামী লীগ ক্ষমতার আমলের মতই টাকা পয়সা খেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ পূর্বের মতই অযোগ্যদের প্রমোট করে যাচ্ছে বলে মনে করছেন যুবলীগ ছাত্রলীগের একাংশ।
আমেরিকা ছাত্রলীগের সদ্যঘোষিত ছাত্রলীগের কমিটিতে সপ্নীল খান নামে এক ছাত্রলীগনেতা স্থান না পাওয়াকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ৫ই আগস্ট পরবর্তী ঘোষিত হওয়া সকল ছাত্রলীগের কমিটি।
এদিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এস আর সাইফ খান তার ভেরিফাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন-সাদ্দাম-ইনানকে আমি বেশ পছন্দ করি, তবে ৫ আগস্টের পরে তাদের দুজনের থেকেও বেশি ইম্পেক্ট তৈরি করেছে স্বপ্নীল খান এই সত্যটা উপলব্ধি করতে না পারলে, বিচক্ষণ হতে না পারলে তাদের রাজনীতি না করায় উচিত। আমি এসব বিষয়ে সাধারণত লিখি না।
আজকে স্বপ্নিলের পক্ষে সরাসরি অবস্থান নিলাম। আমার দৃষ্টিতে স্বপ্নিলরা ছাত্রলীগের সিগনেচার পোস্ট হতে পারতো, বর্তমান অনলাইন রাজনৈতিক কেন্দ্রীক বাস্তবতায় সে ছাত্রলীগের একজন ব্রান্ড এম্বেসেডর।
অন্তত আমি সেটা মনে করি।ফেসবুকে মহানগর যুবলীগের প্রসঙ্গ টেনে একই প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
উত্তর সাতকানিয়া যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদদীন জিসানও সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্রের কমিটিতে স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ তোলেছেন।