কাপ্তাই – জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত

ডেস্ক রিপোর্ট 

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ সাপটি অবমুক্ত করা হয়।

 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, বুধবার রাতে কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা হতে বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন বিষধর শঙ্খিনী সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় বিটে অবমুক্ত করা হয়।

 

এসময় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আহমেদ, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনসহ বন বিভাগের কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.