দেশব্যাপী ২৫কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশীদার হলেন কালিপুর রেঞ্জ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  

 

দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত  সমগ্র দেশব্যাপী ২৫কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ উদ্বোধন  করে উক্ত কর্মসূচির  অংশীদার হলেন চট্টগ্রামের কালিপুর রেঞ্জ কর্তৃপক্ষ।

 

আজ ১৩ই জুন(শনিবার) সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বাঁশখালীর কালিপুর রেঞ্জের অধীন কালিপুর বনবিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের উপস্থিতিতে রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিকের নেতৃত্বে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে বাঁশখালীর  সহকারী কমিশনার ( ভূমি) সহ ইউনিয়ন  চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি অনু্যায়ী চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশ মোতাবেক আমরা আমাদের কালিপুর রেঞ্জের কালিপুর বিটে এই বৃক্ষ রোপণ  কর্মসূচি উদ্বোধন করেছি।

মন্তব্য করুন

Your email address will not be published.