মো. সেলিম উদ্দিন খাঁন
ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উদ্যোগে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকতকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে । তিনি বাংলাদেশের সাংবাদিকতা ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব প্রেস কাউন্সিলে অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তাঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত’র জন্মবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁর সাহসী সাংবাদিকতা, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিশ্ব প্রেস কাউন্সিলে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। তিনি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
শুক্রবার ১২ই জুন ২০২৬ বিকাল ৫টায় খুলশী থানাধীন ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসা গলির ৪ নং রোডে সংবাদ প্রতিদিন’র অফিসে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র জন্মদিন এবং সংবর্ধনা অনুষ্ঠানটি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ দেশ বরেণ্য সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকতকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা , নির্ভীক সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিকদের অনৈক্য দেশকে আবারো সংকটের দিকে নিয়ে যাবে। ফ্যাসিবাদের পতনের পর সমুন্নত করা গণতন্ত্রের পতাকা পুনরায় লাঞ্ছিত করার অপপ্রয়াস চলছে। ব্যক্তিস্বার্থ ও সুবিধার উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, সাংবাদিকতা একটি দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে গরিব এবং সাধারণ মানুষদের কাছে ন্যায় এবং সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলেই এমন একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে এবং একজন সাংবাদিক চাইলেই আবার একজন মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসতে পারে। আশা করি, সাংবাদিক ভাইয়েরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এগিয়ে গেলে আপনারাও একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবেন । আপনাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।
সংবর্ধিত অনুষ্ঠানের প্রধান আলোচক, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সমান করতে না পারলে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। শ্রদ্ধেয় মইনুদ্দীন কাদেরী শওকত বিশ্বে দরবারে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ওনার লেখনীর মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে। তিনি সাংবাদিক সমাজের মাঝে দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন। আমরা এই গুণীজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম- সম্পাদক মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.অলিউল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাসুদ), দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইন উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান,
দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, ফেইস দ্যা পিপলস এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওসমান এহতেসাম,স্বপ্নের বাংলা পত্রিকার প্রতিনিধি সৌরভ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মো. ফয়েজ আলী,আলী হাসান অপু,৪২নং যুব নেতা আব্দুল খালেক ও আলী আকবর প্রমূখ।