সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম নগরীর সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৫ই জুন(সোমবার)আকবর শাহ থানা এলাকার পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবির ও এএসআই মো: শওকতল উল করিম এই গাঁজা ব্যবসায়ী দুজনকে আটক করেন।
আটককৃতরা হলেন মাগুরার সদর উপজেলার সুবানের ছেলে মো: লাল চাঁন(৩৬) আরেকজন হলেন মাগুরার সদরের সীতারামপুর এলাকার তালেব বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস।
আকবর শাহ্ থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন গোপন সংবাদের ভিত্তিতে গাজাসহ এই দুজনকে গ্রেপ্তার করে থানায় মামলা রুজু করা হয়, পরবর্তীতে পুলিশ প্রহরায় তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়।