পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে,আহত ৫

 

মো সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাস ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১৫ জুন) সকাল নয়টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-রিমন উল হোছাইন (১২), হোসেন আলী (৭০), হোসেন আলীর স্ত্রী পাখি (৬০), সিকদার পাড়া এলাকার আমিনের ছেলে শাহাদাত (২৫), হরিনাফঁড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শহিদ (২৬) ও সিরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া থেকে এস আলম পরিবহনের একটি বাস (চট্টমেট্রা – ব ১১- ১৭০৭) চট্টগ্রাম যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার টইটং বাজার এলাকায় পৌঁছলে ওই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

এই বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সকালে বাস ও সিএনজি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.