মহেশখালী রেঞ্জ – শাপলাপুর বনরক্ষক আশরাফুলকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক 

অবশেষে বনরক্ষক আশরাফুল ইসলামকে শাপলাপুর ছাড়তে হয়েছে। অপকর্মের অপরাধে তাকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করেছে বন বিভাগ। নতুন দায়িত্বে মিল্টন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

বদলী আদেশপত্র সূত্রে জানা যায়, ফরেস্টার মো. আশরাফুল ইসলামকে আজই (১৮ জুন) অপরাহ্নের মধ্যে শাপলাপুর বিটের দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। শাপলাপুরে স্থানীয়দের সাথে বন বিভাগের দফায় দফায় হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন এই তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়।

জানা গেছে, দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী রেঞ্জের আওতাধীন শাপলাপুর বন বিটে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের মধ্যে ঘটে যাওয়া শাপলাপুর জেমঘাট এলাকায় লোকালয়ে হত দরিদ্র অসুস্থ একজনের ঘর উচ্ছেদের নামে হয়রানিমূলক কর্মকাণ্ডে সংঘর্ষ ও হামলার ঘটনার জেরে বিট কর্মকর্তা (ফরেস্টার) মো. আশরাফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। কই সাথে শাপলাপুর বিটের নতুন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উড়িরচর সদর বিটের ফরেস্টার মিল্টন চন্দ্র সরকারকে।

অভিযোগ উঠেছে এ অসাধু শাপলাপুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম হরিয়ারছড়া উচ্ছেদের নামে অভিযানে গেলে সংঘর্ষ বাধে স্থানীয় বাসিন্দাদের সাথে। এতে বন বিভাগের সুনাম বিনষ্ট হতে শুরু করে। তবে এ অসাধু কর্মকর্তা বনকর্মীদের ওপর জনগণ মাইকে প্রচার করে হামলা করেছে বলে প্রচার করে বেড়ালেও উল্টো তিনি নিজেই সাধারণ মানুষকে হয়রানি ও হামলা করেছে বলে প্রমাণ পেয়ে বনবিভাগ কতৃপক্ষ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.