লামা বনবিভাগ, বনখেকো চক্রের সক্রিয় সদস্য বন কর্মকর্তার বিরুদ্ধে করল উল্টো মামলা

বন মামলায় জেলে গিয়ে সেই উসমান আরো বেপরোয়া -

 

নিজস্ব প্রতিবেদক, লামা

বান্দরবান জেলার লামা বনবিভাগের চিহ্নিত ও মাদকাসক্ত উসমান গনি এবার মামলা ঠুকে দিলেন এক বন কর্মকর্তার বিরুদ্ধে।

জানা যায়, লামা বনবিভাগের তৈণ রেঞ্জের বন মামলা নং ৪৯/তৈণ অব ২৫-২৬ এবং বান্দরবান আদালতের সি আর মামলা নং ১৭/২৫ এর একাধিকবার জেল খাটা আসামি লামা পৌরসভার নয়া পাড়ার এলাকার নুর মোহাম্মদের ছেলে উসমান গনি পুরো লামা বনবিভাগের ত্রাস হিসেবে পরিচিত।

তার বনউজাড় প্রক্রিয়ায় বাঁধা হিসেবে দাঁড়িয়েছন লামা বনবিভাগের তৈণ রেঞ্জের খোন্দকার আরিফুল ইসলাম।

ফলে খোন্দকার আরিফুল ইসলামের বিরুদ্ধে পিছু লেগেছে চিহ্নিত মাদকাসক্ত ও বন মামলায় জেলখাটা আসামি উসমান গনি।

লামা পৌরসভায় ঘুরে জানা গেছে, মূলত বনঅপরাধে কোন কর্মকর্তা বাঁধা হয়ে দাঁড়ালেই ওই কর্মকর্তার বিরুদ্ধে লেগে থাকেন এই উসমান গনি।

স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে সবুজায়নকে প্রাধান্য দিয়ে আগামী ৫বছরে ২৫কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন সেখানে এই বনখেকো উসমান গনিদের থামানো না গেলে এই কর্মসূচি নিয়ে আশংকা দেখা দিতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.