সুন্দরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

 

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদের এক উদ্যোক্তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উদ্যোক্তা ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পশ্চিম সুন্দরপুর গ্রামের বাসিন্দা ও ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহাদাত আলম মারুফ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করে জনসাধারণকে সেবা দিয়ে আসছেন।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, গত ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৪৪ মিনিটে আজিমপুর গ্রামের মো. শাহিদুল আলম (পিতা: হাজী নুরুল হক সওদাগর) তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ইউনিয়ন পরিষদে না যাওয়ার জন্য হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, ফোনে তাকে বলা হয়, ভবিষ্যতে তিনি ইউনিয়ন পরিষদে গেলে তার ওপর লোকজন দিয়ে হামলা চালানো হবে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে শাহাদাত আলম মারুফ অভিযোগে প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।

এ বিষয়ে ফটিকছড়ি থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অভিযোগকারী।

উল্লেখ্য, অভিযোগপত্রে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি।অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.