সৃষ্টি মাল্টিপারপাস মালিকের অভিনব ফাঁদে গ্রাহকরা

একাই বাদী হয়ে অন্তত ১০০গ্রাহকের বিরুদ্ধে করেছেন ভুয়া মামলা-

 

নিজস্ব প্রতিবেদক:

সৃষ্টি মাল্টিপারপাস নামক একটি প্রতিষ্ঠানের মালিক লিটন দাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সুদের কারবার পরিচালনা এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্ল্যাংক চেক নিয়ে পরে সেই চেক ব্যবহার করে অধিক টাকার মামলা করার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, প্রয়োজনে তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে স্বল্প পরিমাণ অর্থ ঋণ নেন।

 

ঋণ দেওয়ার সময় নিরাপত্তার জন্য কৌশলে ব্ল্যাংক চেক নেওয়া হয়। পরে ঋণ পরিশোধের পরও কিছু ক্ষেত্রে সেই চেক ব্যবহার করে প্রকৃত পাওনার চেয়ে কয়েক গুণ অর্থ বেশি দাবি করে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে কোর্টে উনি নিজে বাদী হয়ে ৭০ থেকে ৮০ টার উপরে মামলা পরিচালনা করছেন। জানা যায়, অতীতেও এরকম কিছু চেকের মামলায় কিছু অসাধু উকিলের সহযোগিতায় অনেক মামলা রায় করিয়ে গরিব অসহায় মানুষকে নিঃস্ব করে দেয়। এসব বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক সরজমিনে তদন্ত করতে গেলে কোর্টে বর্তমানে লিটন দাস বাদি হয়ে বেশ কিছু মামলা পরিচালনার সত্যতাও পাওয়া যায়। তবে এ বিষয়ে অভিযুক্ত লিটনের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.