নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরীর বেবী সুপার মার্কেটের সম্মূখে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নগর বিএনপির নেতা তোফাজ্জল হোসেন।
মহানগর রিক্সা শ্রমিক দলের অর্থ সম্পাদক মোরশেদ আলম সভাপতিত্বে ও শ্রমিক নেতা কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলশী থানা বিএনপির নেতা এডভোকেট শহীদুল হক রিটন, ৪২নং ওয়ার্ড বিএনপির নেতা হাসান আনোয়ার।
অন্যান্যের মধ্যে খুলশী থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ আজম, পাঁচলাইশ থানা যুবদল নেতা তোফাজ্জল হোসেন, ৪২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুল আলম, সাবেক আহবায়ক মোঃ ওসমান, যুবদল নেতা ইমরান তাহের, মোঃ বাবুল কোম্পানি, সেচ্ছাসেবক দলের নেতা জাবেদ হোসেন, মোঃ সবুজ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ থানা রিকশা শ্রমিক দলের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।